শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দিরাই-মদনপুর সড়কে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

দিরাই-মদনপুর সড়কে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

amarsurma.com
দিরাই-মদনপুর সড়কে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় লেগুনা-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ যাত্রী। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি এলাকায় দিরাই-মদনপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন দিরাই উপজেলার ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর পুত্র প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) ও কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম (৪)।
আহতরা হলেন দিরাই উপজেলার ভাঙাডহর গ্রামের সারত দাসের পুত্র জ্যোতিষ দাস (২৬), সাদিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাসান মিয়া (৩৫), কাদিরপুর ধল গ্রামের মৃত আবদুল হাসিমের মেয়ে সুফিয়া বেগম (১৮), শান্তিগঞ্জ উপজেলার বোগলাখারা গ্রামের নুর ইসলামের ছেলে নাসির উদ্দীন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী গ্রামের মৃত শাহিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার আবরীপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে বাদল মিয়া (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে গাগলী এলাকায় সুনামগঞ্জগামী লেগুনার সাথে দিরাইগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক। পড়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক শিশু নিহত হয়। অন্যান্য আহতরা চিকিৎসাধীন আছেন। শান্তিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com