শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ

সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ

amarsurma.com
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ

আমার সুরমা ডটকম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ আসনে কোনো ধরণের কারচুপি কিংবা ভোটগ্রহণে অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান দিরাই উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার।
সরেজমিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। কোনো কোনো কেন্দ্রে সকাল বেলা ভোটারদের উপস্থিতি ভালো হলেও দুুপুরে কম ছিলো, আবার বিকেলে ভোটারদের সংখ্যা বেড়েছে। কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারগণ জানান, কোনো ধরণের চাপ কিংবা অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অনেক কেন্দ্রেই ভোট গণনা চলছে। তবে যে কয়টি কেন্দ্রের তথ্য এসেছে, সেগুলোতে ধানের শীষ এগিয়ে আছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। শেষমেষ ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী জানান, দিরাইয়ে অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার জানান, দিরাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো ছিলো, কোথাও কোনো ধরণের সমস্যা হয়নি। সাধারণ ভোটারগণ নির্বিঘ্নে ভোট দিয়ে পেরেছেন বলেও জানান তিনি।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com