মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

amarsurma.com
ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

আমার সুরমা ডটকম  ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ফোনালাপে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির আরও অবনতি হলে তা আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির ওপর অত্যন্ত ‘ভয়াবহ প্রভাব’ ফেলতে পারে।

শনিবার রাতে কাতার নিউজ এজেন্সির (কিউএনএ) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাতারসহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর ওপর ইরানের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

কাতারের আমির জোর দিয়ে বলেন, বর্তমান উত্তেজনা প্রশমনে সংকট নিয়ন্ত্রণ করা এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করা এখন সময়ের দাবি। আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানো না গেলে এর ফলাফল কারো জন্যই শুভ হবে না বলে তিনি ট্রাম্পকে অবহিত করেন।

ফোনালাপে শেখ তামিম সাফ জানিয়ে দেন যে, কাতার তার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের ভিত্তিতে কাতার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান কর্তৃক কাতার ও তার প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ধারাবাহিক হামলার খবর পাওয়া যাচ্ছে। এর আগে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় তেহরান এই পাল্টা আক্রমণ শুরু করে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাতারি আমিরের এই ফোনালাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উভয় নেতা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সংঘাত এড়াতে একত্রে কাজ করার গুরুত্ব নিয়ে একমত পোষণ করেন। সূত্র: সৌদি গেজেট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com