সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের বিশেষ অভিযানে সিলেট মহানগর ও দিরাইয়ের বিভিন্ন গ্রাম থেকে শুক্রবার ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতদের নামে গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন মামলা রয়েছে। দিরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে এ তথ্য।
সূত্র মতে, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশক্রমে দিরাই থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সিলেট মহানগর এলাকা থেকে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে শানিয়াল মিয়া (১৯) ও আরব উল্লাহর ছেলে রফু মিয়াকে (২২) আটক করা হয়। তাদের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ধারা ৭/৩০-এর জিআর নং-১৩৭, এফআইআর নং-৫, ৬ জুলাই মামলা দায়ের করা হয়।
এছাড়া এএসআই (নিঃ) প্রদীপ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ দিরাই পৌরসভার চণ্ডিপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে মোঃ মামুন হোসেন ওরফে ছুরুক মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে সিএমপির ইপিজেড থানার এফআইআর নং-৪/২৬৭, ধারা-৩০২ পেনাল কোডের জিআর মামলা রয়েছে।
এদিকে সুনামগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ম আদালতে দায়ের করা নন-জিআর নং-১৯/২৬ (দিরাই), ধারা-১০৭ ফৌজদারি কার্যবিধি আইনের পরোয়ানাভুক্ত আসামী চরনারচর ইউনিয়নের জাগরন্নারচর গ্রামের মৃত সুরেন্দ্র দাসের পুত্র পিকেশ দাসকে (৪৫) আটক করা হয়। বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেট মহানগরের নন-জিআর নং-১৩/২৬-এর পরোয়ানাভুক্ত আসামী রাজানগর ইউনিয়নের কাইমা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ হুমায়ুন কবিরকে (৫০) আটক করা হয়। এএসআই (নিঃ) সুব্রত পাল সঙ্গীয় ফোর্সসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ম আদালত সুনামগঞ্জে দায়েরকৃত নন-জিআর নং-১/২৬ (দিরাই), ধারা- ১০৭/১১৭(৩) ফৌজদারি কার্যবিধি আইন-১৮৯৮; টিপি-৬৫০/২৬, সিপি-৫৭৬/২৬-এর পরোয়ানাভুক্ত আসামী চরনারচর ইউনিয়নের কামালপুর গ্রামের শম্ভু বৈষ্ণবের পুত্র ধরনী বৈষ্ণবকে (৪০) আটক করা হয়। আটককৃতদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে থানা সূত্রে জানা যায়।