বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

file80আমার সুরমা ডটকম : বিজয় দিবসে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নেমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ভিড়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাভার স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করা হয়। তারপরই স্মৃতিসৌধে নেমে আসে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো লাখো মানুষ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ হাজার হাজার নারী-পুরুষ-শিশু ফুলের তোড়া হাতে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসছেন। স্মৃতিসৌধের মূল ফটক থেকে সৌধ পর্যন্ত নানা রঙের ফুল ও ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে লাখ লাখ মানুষ। যেন বাঁধভাঙ্গা মানুষের ঢল স্মৃতিসৌধের পানে। স্মৃতিসৌধ এলাকায় মানুষের নিরাপত্তা দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ জন্য সাভারের পুলিশসহ বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স আনা হয়েছে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করতে ভোর ৫টা থেকে স্মৃতিসৌধ এলাকায় মিছিল নিয়ে আসছেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় আওয়ামীলীগ ও বিএনপি তাদের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণে বিভিন্ন মহড়া দেয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ আশেপাশের এলাকা। আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীরা জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে মিছিল করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করছে। বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে গাবতলী থেকে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ নির্মাণ ও ডিজিটাল ব্যানার, ফেস্টুন সাঁটনো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com