সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
সিলেটে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে দিনে-দুপুরে তরুণীকে অপহরণ

সিলেটে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে দিনে-দুপুরে তরুণীকে অপহরণ

777আমার সুরমা ডটকম :সিলেটে প্রকাশ্য দিবালোকে বেসরকারি লিডিং ইউনিভার্সিটির গেট থেকে এক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা জানান, নগরীর বন্দরবাজারে রংমহল টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা ওই তরুণীকে টেনেহিঁচড়ে একটি কালো রঙের গাড়িতে তুলে নিয়ে যায় একদল যুবক। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলেও গাড়িটি আটকাতে পারেন নি। তবে গাড়িটির নম্বর লিখে রাখতে সক্ষম হয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। রংমহল টাওয়ারে বেসরকারি লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে। অপহৃত তরুণী সেখানকার ছাত্রী হতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন  জানিয়েছেন, অপহৃত তরুণীর পরিচয় উদঘাটনে ও অপহরণকারীদের ধরতে প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com