মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০
দিরাইয়ে অগ্নিকাণ্ড : ব্যাপক ক্ষয়ক্ষতি

দিরাইয়ে অগ্নিকাণ্ড : ব্যাপক ক্ষয়ক্ষতি

as10388_160702444291314_312057418704790189_nআমার সুরমা ডটকম : সুনামগঞ্জের দিরাইয়ে পৌরসভার ব্রিজ সংলগ্ন একটি তুলা ও মিষ্টির কারখানা অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। জানা যায়, দিরাই বাজারের ব্রিজ সংলগ্ন হোটেল ফাইভ স্টারের পিছনের গলিতে বিশিষ্ট বেডিং ব্যবসায়ি মোঃ ফারুক মিয়ার তুলা ও তার পাশের পাণ্ডব নাথের মিষ্টির দোকানের কারখানা ছিল। হঠাৎ লোকজন সেখানে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে সঙ্গে সঙ্গে মানুষ জড়ো হয়ে যায় এবং আগুন নেভাতে শুরু করে। তবে কিভাবে আগুন লেগেছে, তার সঠিক কেউ বলতে না পারলেও অনেকেই মনে করছেন মিষ্টির চুলা থেকে লেগেছে। আবার অনেকে বলেছেন সেখানে বাজারে বিক্রির জন্য গ্যাস লাইটের সিলিন্ডারও ছিল। ফায়ার সর্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত বিদ্যুতের সর্টসার্কিট থেকে হতে পারে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এর পরিমাণ এখন পর্যন্ত নিরূপণ করা যায়নি। এ ঘটনার পর স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। খবর পেয়ে দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান বুলবুল ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি জানান, আগুন লাগার পর আমরা নেভাতে ব্যস্ত হয়ে পড়ি, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছেনা।
এদিকে তুলার কারখানায় আগুন লাগায় সব সম্ভল হারিয়ে অজ্ঞান হয়ে পড়েন দোকানের মালিক মোঃ ফারুক মিয়া। বেশ কয়েকটি সূত্রে জানা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ২০ লাখ টাকার হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com