বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ফেনীতে এমপির গাড়ি বহরে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ওসিসহ আহত ৫

ফেনীতে এমপির গাড়ি বহরে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ওসিসহ আহত ৫

d_115668আমার সুরমা ডটকম : ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর গাড়ি বহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা। এ সময় গাড়িতে থাকা হাজী রহিম উল্যাহর সমর্থক সাগর, মাসুদ নামের তিন যুবলীগ কর্মী আহত হয়। গাড়ি ঘুরিয়ে সাংসদ রহিম উল্যাহ তার সমর্থকদের নিয়ে ফিরে দাঁড়ালে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় তাদের নিবৃত্ত করতে গিয়ে ওসি তদন্ত মেজবাহ উদ্দিন মারাত্মক আহত হন। তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭.৩০টায় সোনাগাজী উপজেলা আ’লীগের কার্যালয় থেকে এ হামলা চালনো হয়। জানা গেছে, দু’গ্রুপের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। পাঁচ হাত দূরত্বে দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে এক গ্রুপ অপর গ্রুপকে গালমন্দ করছে। এতে সোনাগাজী বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ কারণে ব্যবসায়ীরা সব দোকান পাট বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সমর্থিত উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ফেনী-৩ আসনের সাংসদ হাজী রহিম উল্যাহসহ আ’লীগের একাংশের সঙ্গে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টা পর্যন্ত দু’গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com