সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
বঙ্গভবনে হঠাৎ ইসির কমিশনাররা

বঙ্গভবনে হঠাৎ ইসির কমিশনাররা

filedddআমার সুরমা ডটকম : কোনো নির্ধারিত কর্মসূচি ছাড়াই রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে গেছেন নির্বাচন কমিশনের ছয় সদস্য। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে আজ বুধবার বিকেলে শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন তাঁরা।
সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী এবং কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম। আরেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ দেশের বাইরে থাকায় তিনি সঙ্গী হতে পারেন নি। বিকেল পৌনে ৩টার দিকে বঙ্গভবনের উদ্দেশে ইসি কার্যালয় ছেড়ে যাওয়ার সময় সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সিইসি বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আমরা তো প্রতিবছরই যাই, আজ হঠাৎ করে যাচ্ছি।’ ইসির একটি সূত্র জানিয়েছে, বর্তমান কমিশনের চার বছরের সার্বিক অগ্রগতি ও অন্যান্য বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে জানাতে তাঁর সঙ্গে দেখা করতে গেছেন কমিশনের সদস্যরা। দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে গেল ইসি। নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক কর্মকর্তা জানান, এ মুহূর্তে নির্বাচন কমিশনে দেশের ১০ কোটি নাগরিকের হাতে উন্নতমানের স্মার্টকার্ড দেওয়ার প্রক্রিয়া চলমান। এই কার্ড আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করার আগে এই কাজের সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জানাতে হয়। সে কারণে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মার্টকার্ড দেখানো হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সময় পেলে স্মার্টকার্ড বিতরণ কাজ শুরুর সময় জানাতে পারবে ইসি। গত চার বছরে ইসির সার্বিক কাজের অগ্রগতি ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আজ রাষ্ট্রপতিকে অবহিত করা হতে পারে বলে জানিয়েছেন ইসির ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com