বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
‘২৪ ঘণ্টার মধ্যে ব-দ্বীপ প্রকাশনীর মালিককে গ্রেপ্তার না করলে বই মেলা ঘেরাও’

‘২৪ ঘণ্টার মধ্যে ব-দ্বীপ প্রকাশনীর মালিককে গ্রেপ্তার না করলে বই মেলা ঘেরাও’

index_116810আমার সুরমা ডটকম : ইসলাম বিদ্বেষী বই প্রকাশের দায়ে ব-দ্বীপ প্রকাশনীর মালিককে গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে খেলাফত আন্দোলন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত হাফেজ মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর ও মহাসচিব মাওলানা মুহাম্মাদ জাফরুল্লাহ খান এ দাবি জানান। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার না করলে বই মেলা ঘেরাওয়েরও হুমকি দিয়েছেন তারা। বিবৃতিতে খেলাফত নেতৃবৃন্দ বলেন, মানবতার মুক্তির দূত প্রিয়নবী সা. কে মহান আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। বিশ্ব নবী সা. এর চরিত্র নিয়ে কটাক্ষ করে বই প্রকাশ মুসলমানের বাংলাদেশে প্রকাশ্যে ২১’র বই মেলায় বই বিক্রির ঘটনায় বিশ্বের দেড়শত কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে। এ ধরনের দুঃসাহস ইহুদী-খৃষ্টানরাও দেখায়নি। বিশ্বনবী সা-এর চরিত্র নিয়ে কটাক্ষকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে বিচার করতে হবে। অন্যথায় তাওহীদি জনতার ঈমানী আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে এবং ২১ বই মেলাকে ঘেরাও করতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com