সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
 শাল্লায় নৌকা ডুবি, নিহত ৩, নিখোঁজ ১

 শাল্লায় নৌকা ডুবি, নিহত ৩, নিখোঁজ ১

মুহাম্মদ আব্দুল বাছির সরদার :
সুনামগঞ্জের শাল্লায় হাওরে নৌকা ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এ ঘটনায় নিখোঁজ রয়েছে ১ জন। নিহতরা হলেন উপজেলার দামপুর গ্রামের ইমরুল মিয়ার স্ত্রী শাফিনা বেগম (২৫) ও তার মেয়ে জরিনা বেগম (৫) ও একই গ্রামের শহিবুর রহমানের মেয়ে প্রীতি বেগম (৩) এবং নিখোঁজ রয়েছেন একই গ্রামের কবি মিয়ার স্ত্রী জোসনা বেগম (৩০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রোববার হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলা থেকে ইঞ্জিনচালিত একটি ছোট ডিঙ্গি নৌকায় ১১ জন যাত্রী নিয়ে শাল্লা উপজেলায় আসার সময় হাওরের মধ্যে বিকাল সাড়ে ৩টায় শাল্লা উপজেলার ছাপতা নামক একটি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা পুরুষ যাত্রীরা সাঁতরে তীরে পৌঁছতে পারলেও মহিলা ও শিশু যাত্রীরা পানিতে ডুবে নিখোঁজ হয়। পুলিশ ৩ জনের লাশ উদ্ধার করে রোববার সন্ধ্যায় পরিবারে নিকট হস্তান্তর করেছে। ঘটনার খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীতা প্রায় ৩ ঘণ্টাব্যাপি চেষ্টার পর সন্ধ্যা ৬টায় ২ শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। আর নিখোঁজ মহিলার লাশ উদ্ধারের জন্য চেষ্টা চলছে। শাল্লা থানার ওসি আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com