বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ

বাহুবলে ফের মাদরাসাছাত্র নিখোঁজ

habiganj-pic_121554আমার সুরমা ডটকম হবিগঞ্জ জেলার বাহুবলে ফের এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও তার কোনো খোঁজ মেলেনি। এদিকে ছেলেকে হারিয়ে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন তার মা। পরিবারের অন্য সদস্যরা হন্যে হয়ে খুঁজছেন আর বিলাপ করছেন। এ বিষয়ে ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরিও করেছেন শিশুটির মা সাহেনা খাতুন দিলু। সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব জয়পুর গ্রামের ওয়াহিদ খানের ছেলে ইকবাল খান সুমেল প্রায় এক বছর আগে শায়েস্তাগঞ্জের করিমপুর হাফিজিয়া মাদরাসায় ভর্তি হয়। মাদরাসার পাশেই তার মামা ফারুক মিয়ার বাড়ি। সেখানেই থাকা খাওয়া করতো। ১৭ মার্চ বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান থাকার কারণে মাদরাসা থেকে ছুটি নিয়ে আসে। ছুটি শেষে ২০ মার্চ বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু ওই দিনই সে আবার মামার বাড়ি গিয়ে সেখান থেকে কাপড় চোপড় নিয়ে বাড়ি যাওয়ার কথা বলে বেড়িয়ে পড়ে। এরপর থেকে তার আর সন্ধান মিলছেনা।
এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। ইতিমধ্যে তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সব স্থানেই তাকে খোঁজা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com