রবিবার, ০৭ Jun ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সুনামগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি দায়ের

সুনামগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি দায়ের

আমার সুরমা ডটকম :

সংবাদ প্রকাশের জের ধরে সুনামগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার সকালে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আল-হেলাল বাদি হয়ে দুই জনকে বিবাদি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৬৭) দায়ের করেছেন। যোদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক আল-হেলাল বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। জানা গেছে, জেলা শহরের মহিলা কলেজ রোডের বাসিন্দা তোফাজ্জল হোসেন ও তার ছেলেকে জিডিতে বিবাদি করা হয়েছে। আল-হেলাল জানিয়েছেন, অতি সম্প্রতি বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে বিবাদি তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হাত-পা ভেঙ্গে গুড়িয়ে দেয়াসহ প্রাণনাশের হুমকি দেয়া হয় তাকে। এর আগে গতকাল রোববার সকালে তথ্য সংগ্রহ করতে গেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাকে হামলা চেষ্ঠা চালায় বিবাদি গং। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি ও উপস্থিত লোকজনের সহায়তায় তিনি রক্ষা পান বলেও জানিয়েছেন তিনি। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com