বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
আ.লীগের জাতীয় সম্মেলন আবারো পেছাতে পারে

আ.লীগের জাতীয় সম্মেলন আবারো পেছাতে পারে

plag-awamilhtegআমার সুরমা ডটকমদ্বিতীয় বারের মতো আবারো পেছাতে পারে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ২০তম জাতীয় কাউন্সিলের তারিখ। আগামীকাল শনিবার দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিতব্য দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত ২৮ মার্চ আওয়ামী লীগের ২০ তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা বলে তখন তারিখ পরিবর্তন করে ১০ ও ১১ জুলাই সম্মেলনের পরবর্তী তারিখ নির্ধারন করা হয়। কিন্তু, দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়টি মুখ্য ছিল না, সাধারণ সম্পাদক পদ নিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দলই ছিল মূল কারণ। দলের একটি অংশ ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাচ্ছে। আর আরেকটি গ্রুপ চাচ্ছে সৈয়দ আশরাফুল ইসলামকে। এসব কোন্দল প্রকাশ্যে রুপ পাওয়ার আগেই দলীয় সেভানেত্রী কাউন্সিলের তারিখ পরিবর্তন করেন। তবে, এখন ঠিক কী কারণে সম্মেলনের তারিখ পরিবর্তন হতে পারে এটা এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com