শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
৩ দিনের ব্যবধানে সৌদিতে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

৩ দিনের ব্যবধানে সৌদিতে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

Sawdiaআমার সুরমা ডটকম ডেক্সসৌদিআরবে কবির হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহতের পরিবারের দাবি, গত (১৮ জুলাই) রাত ৯টার দিকে সৌদিআরবের আবাহা মাহাইল এলাকায় মালিকের সঙ্গে পারিশ্রমিকের পাওনা নিয়ে কথাকাথাটির এক পর্যায়ে ওই সৌদি নাগরিক কোমর থেকে পিস্তল বের করে কবির হোসেনকে সরাসরি গুলি করে হত্যা করে। তার লাশ মাহাইলের একটি হাসপাতালে এখনও পড়ে আছে। নিহত কবির হোসেনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী এলাকায়। নিহত কবির হোসেনের ছোট ভাই আবদুল গফুর জানান, সৌদিআরব থেকে পেকুয়ার উপজেলার সদর ইউনিয়নের মোরার পাড়ার মো. বাবুল ফোন করে তাদের জানিয়েছেন, কবির হোসেন সৌদিআরবের আবাহা মাহাইল এলাকায় নির্মাণে শ্রমিকের কাজ করতো। সেখানে নির্মাণাধীন ভবনের মালিকের সঙ্গে পারিশ্রমিকের পাওনা নিয়ে তার কথাকাথাটি হয়। এক পর্যায়ে ওই সৌদি নাগরিক কোমর থেকে পিস্তল বের করে তাকে সরাসরি গুলি করে হত্যা করে।
অপরদিকে শুক্রবার (২২ জুলাই) দুপুরে সৌদিআরবে সন্ত্রাসীদের গুলিতে ইয়াকুব হোসেন (৪০) নামে ফেনীর এক প্রবাসী নিহত হয়েছেন। ইয়াকুব হোসেন পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত মো. ইদ্রিস মিয়ার ছেলে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com