শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
খালেদার সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খালেদার সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমার সুরমা ডটকম :

খালেদার সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সাক্ষাৎবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল দাফিরি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে বিদায়ী রাষ্ট্রদূতের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অন্যদিকে, বিএনপি সরকারের আমলে বাংলাদেশ-কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে সে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিদায়ী রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল দাফিরি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com