বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
রিশা হত্যা: আসামি ওবায়দুল গ্রেফতার

রিশা হত্যা: আসামি ওবায়দুল গ্রেফতার

obaydul_risha-600x400আমার সুরমা ডটকমরাজধানীতে স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার আসামি ওবায়দুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে নীলফামারীর ডোমার থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফিরোজ আহমেদ। এর আগে সোমবার সন্ধ্যা ৭টায় ঘাতক ওবায়দুলের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে অভিযান চালিয়ে তার বোন খাদিজা বেগম (৩৬) ও ভগ্নীপতি মো. খাদেমুল ইসলামকে (৪৬) আটক করা হয়। গত ২৪ আগস্ট রাজধানীর কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে রিশার মৃত্যু হয়।

এ ঘটনায় রিশার মা তানিয়া আহমেদ বাদী হয়ে ওবায়দুল খানের বিরুদ্ধে মামলা করেন। এরপর আসামি ওবায়দুল খানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। ওবায়দুলকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com