বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দক্ষিণ সুনামগঞ্জে বয়স্ক শিক্ষা কার্যক্রম চালু ও বৃক্ষরোপন

দক্ষিণ সুনামগঞ্জে বয়স্ক শিক্ষা কার্যক্রম চালু ও বৃক্ষরোপন

pic-south-sunamgonj-11-11-2016-01এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুর রশিদ আমিনের ব্যক্তিগত উদ্যোগে ৩ মাস ব্যাপি পাথারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুরান জাহানপুর গ্রামে শতাধিক বয়ষ্কদের নিয়ে বয়ষ্ক শিক্ষা কার্যক্রম চালু ও ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পাথারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুরান জাহানপুর গ্রামের মাদরাসায় বয়ষ্ক শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়। সভায় পাথারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য নূরুল আবেদীনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, প্রবীন মুরুব্বী আব্দুর রউফ, সাবেক মেম্বার আব্দুল জলিল, মতিন মিয়া, এমরান হোসেন। এ সময় শিক্ষার্থীদেরকে খাতা-কলম প্রদান করেন অতিথিবৃন্দরা।
pic-south-sunamgonj-11-11-2016-02অপরদিকে বিকাল ৩টায় পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপনের কার্যক্রমের অংশ হিসাবে পুরান জাহানপুর গ্রামের দক্ষিণে সুরমা নদীর চরে সরকারি খাস জমিতে শতাধিক বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com