বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে ঠিকাদারের বিরুদ্ধে বাড়ি দখল নিয়ে ফুট ব্রিজ নির্মাণের পাঁয়তারা

দিরাইয়ে ঠিকাদারের বিরুদ্ধে বাড়ি দখল নিয়ে ফুট ব্রিজ নির্মাণের পাঁয়তারা

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের লছিমপুর গ্রামে মালিকানাধীন বাড়ি রকম ভূমি দখলে নিয়ে ফুট ব্রিজ নির্মাণের পাঁয়তারা করছেন জনৈক ঠিকাদার হাজী মকুল মিয়া। বাড়ির মালিক গ্রামের মৃত হর কিশোর দাসের ছেলে অরবিন্দু দাস ও কানু রঞ্জন এবং মৃত রসময় দাসের ছেলে রসনা দাস ও রাসেল দাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবরে রোববার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারিরা জানান, গ্রামের কিছু সংখ্যক কুচক্রী লোকের যোগসাজেশে ঠিকাদার ও সংশ্লিষ্টরা ব্যবসায়িক লাভবান হওয়ার হীন স্বার্থে সরকারের যথাযথ স্থান নির্ধারণ না করে জোরপূর্বক মালিকানা ভূমিতে ফুট ব্রিজ নির্মাণের কাজ শুরু করে। জানা গেছে, সরকার গ্রামের সর্বসাধারণের চলাচলের সুবিধার্থে দিরাই-শ্যামারচর রাস্তা হতে লছিমপুর গ্রামস্থ সরকারী রাস্তায় সংযোগের জন্য প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে একটি ফুট ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে কাজটি হাতিয়ে নেন ঠিকাদার মুকুল মিয়া। সরেজমিন ব্রিজ নির্মাণের সঠিক স্থান পরিদর্শন পূর্বক নির্মাণ কাজ শুরু করার দাবি জানান অভিযোগকারিরা। ঠিকাদার হাজী মকুল মিয়া এসব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, গ্রামবাসিদের অনুমতিক্রমে যথাযথভাবে কার্যাদেশ পেয়ে আমি কাজ শুরু করেছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com