সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
চলে গেলেন কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন

চলে গেলেন কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন

87066_fs

আমার সুরমা ডটকম :

চলে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন। আজ বাদ মাগরিব বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এক সপ্তাহ আগে অসুস্থ হলে এই গুণী শিল্পীকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার তার মরদেহ সেগুনবাগিচার বাসায় আনা হবে বলে শিল্পীর স্বজনরা জনিয়েছেন। দুপুরে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন-ফরিদা ইয়াসমীন দম্পতির দুই ছেলে। ১৯৫৮ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত সিনেমা আর রেডিওর গানে ফরিদা ইয়াসমীনের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সে সময় তিনি আধুনিক বাংলা গান, উর্দু গান ও গজলে বিশেষ পারদর্শী ছিলেন। ৫ বোনের মধ্যে ফরিদা ইয়াসমীন ছিলেন সবার বড়। ফরিদা ইয়াসমীনের বোন খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। এছাড়া অপর দুই বোন নীলুফার ইয়াসমিন ও ফওজিয়া খানও সঙ্গীতাঙ্গনে সাড়া জাগানো শিল্পী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com