বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
সুচিকে রাখাইন যাওয়ার আহ্বান জাতিসংঘের

সুচিকে রাখাইন যাওয়ার আহ্বান জাতিসংঘের

wnআমার সুরমা ডটকম ডেক্সরাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন সরেজমিনে পরিদর্শন করার জন্য অং সান সুচিকে আহ্ববান জানিয়েছে জাতিসংঘ। শান্তিতে নোবেলজয়ী সু চির প্রতি বৃহস্পতিবার এ আহ্বান জানিয়েছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার। রোহিঙ্গা মুসলমানদের পরিস্থিতিতে সুচির হস্তক্ষেপ চেয়েছেন বিজয় নামবিয়ার। তিনি বলেন, স্থানীয় জনগণের নিরাপত্তায় ব্যবস্থা না নিয়ে অভিযান পরিচালনায় আন্তর্জাতিক পর্যায়ে হতাশার সৃষ্টি হয়েছে।

রাখাইন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনা ও পুলিশ সহিংস অভিযান চালাচ্ছে। এই অভিযান বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হচ্ছেন সুচি। গত ৯ অক্টোবর মিয়ানমায়ের কয়েকটি সীমান্ত পোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পুলিশের নয়জন সদস্য নিহত হওয়ার পর রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে দেশটির প্রশাসন সহিংস অভিযান চালায়। এ অভিযানে সৃষ্ট পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে সুচি। তবে সুচি সরকার দাবি করেছে, রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com