শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দক্ষিণ সুনামগঞ্জে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা

দক্ষিণ সুনামগঞ্জে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা

pic-south-sunamgonj-10-12-2016এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ  দক্ষিণ সুনামগঞ্জে বার্মায় রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবিতে ঘণ্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে তৌহিদী জনতার আয়োজনে আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গ্রামের রাস্তায় ঘণ্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভায় মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও আস্তমা বড়বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাওছার আহমদ তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাগলা কান্দিগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ মাওলানা জামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, পঞ্চগ্রাম কামরূপদলং এমদাদুল ঊলুম মাদরাসার শিক্ষক আব্দুল কাদির, আস্তমা বালিকা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হাফিজ, আস্তমা বড়বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মঈন উদ্দিন, আস্তমা মাঝপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলী হোসেন, আস্তমা কান্দিগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জসিম উদ্দিন, মুজিবুল হক, মসহুদ মিয়া, ফয়াজ আলী, আব্দুস সালাম, গ্রামের মুরব্বী সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা রাজা মিয়া, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী আব্দুল হাই আজাদ সেলিম, শওকতুল ইসলাম, মাওলানা আফজাল হোসেন, মাওলানা ছাদিক মিয়া, গউছ উদ্দিন, মাসুক মিয়া প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com