মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

দিরাইয়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

abs-asamiatokpic-11-12-2016আমার সুরমা ডটকমআসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাজাপ্রাপ্ত আসামি আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদকে দিরাই থানা পুলিশ রোববার দুপুরে গ্রেফতার করেছে। তিনি উপজেলা সোয়াতিয়র গ্রামের মৃত রকিব উদ্দিন চৌধুরী ছেলে। থানা সূত্রে জানা যায়, নির্বাচনী এলাকা উপজেলার ধল গ্রামে গণসংযোগকালে রোববার দুপুরে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দিরাই থানায় নিয়ে আসে। মামলা সূত্রে জানা যায়, সিলেট দায়রা জজ আদালত ৩১৬/১২ ও সি আর ৫৭২/১১নং সিলেটের একটি মামলায় আদালত তার বিরুদ্ধে ১ বছরের জেল ও ৩ লক্ষ ৫১ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে। ওসি আরো বলেন, সে সিলেট দায়রা জজ আদালত একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার পকেটে অন্য আরও দুটি মামলার জামিনের কাগজ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com