শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ইসহাক একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

ইসহাক একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

আমার সুরমা ডটকমবিশ্বনাথের রামপুরে ইসহাক একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা পুরস্কার বিতরণ ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদ সভাপতি মোঃ মিজানুর রহমান মোজাহিদের সভাপতিত্বে মঙ্গলবার একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী মইনুল হক, মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল, সংগঠক শাহ আমির উদ্দিন, একাডেমির প্রিন্সিপাল মোঃ ইলিয়াস আলী। সহকারী শিক্ষক কাওছার আহমদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি শিক্ষক জাকারিয়া আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলাকাবাসির পক্ষ থেকে আব্দুল লতিফ, মশাইদ আলী, আব্দুল জলিল, মজাহিদ আলী একাডেমির ভাইস প্রিন্সিপাল রুহেল আহমদ, সহকারি শিক্ষক আনওয়ারুল হক, রুশেন চৌধুরী, ফারহানা বেগম, মুক্তা বেগম, রিনা বেগম, দিলওয়ার হোসেন। ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন রুহি বেগম, জলি বেগম, আফজাল হোসেন। অনুষ্ঠানে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com