সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

মুহাম্মদ আব্দুল বাছির সরদার: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, সংবিধান প্রণেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসন শূণ্য হওয়ায় ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ি ২ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। সে হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে বাংলাদেশ আওয়ামীলীগসহ ৭টি দলের লোকজন বুধবার পর্যন্ত দিরাই উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তার পক্ষে দিরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সামছুল হক চৌধুরীর পক্ষে আনোয়ারুল হক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ সায়েদ আলীর পক্ষে রনেল আহমদ, জাসদের প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম। আর সুনামগঞ্জ সদর নির্বাচন অফিস থেকে গণতন্ত্রীপার্টির প্রার্থী হিসেবে গুলজার আহমদ, জাসদের প্রার্থী হিসেবে সালেহীন আহমদ চৌধুরী ও জাতীয়পার্টি (এরশাদ) প্রার্থী হিসেবে জাহির আলী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
প্রসঙ্গত, গত ৫ ফেব্র“য়ারি সুরঞ্জিত সেনগুপ্ত এমপির মৃত্যুতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনকে শূণ্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। সেই সাথে আগামি ৩০ মার্চ এ আসনে উপ-নির্বাচনের দিন ধার্য করে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ি আগামি ২রা মার্চ মনোনয়নপত্র জমা দানের শেষ দিন, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ। এ আসনের মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৪৭৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ২২ হাজার ৩৬৪ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com