শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
লন্ডন ও সিলেটের মধ্যে রয়েছে চমৎকার সেতুবন্ধন-কাউন্সিলর আয়াছ মিয়া

লন্ডন ও সিলেটের মধ্যে রয়েছে চমৎকার সেতুবন্ধন-কাউন্সিলর আয়াছ মিয়া

আমার সুরমা ডটকম১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম আয়োজিত জেএসসি-জেডিসি পরীক্ষায় এ-প্লাসপ্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিটেনের টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পোর্টস, পরিবহন ও পরিবেশ বিষয়ক কেবিনেট সদস্য মোঃ আয়াছ মিয়া বলেছেন, যুগ যুগ ধরে লন্ডন ও সিলেটের মধ্যে রয়েছে চমৎকার সেতুবন্ধন। এই সেতুবন্ধন আরও সুদৃঢ় করতে মেধাবীদের লালন করতে হবে। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধার প্রজন্ম বিগত ১৮ বছর যাবত সমাজের উন্নয়নে যে সৃজনশীল এবং ব্যতিক্রম ধারার কাজ করে যাচ্ছে তা আমরা যুক্তরাজ্য থেকে পর্যবেক্ষণ করছি। এসব কাজে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কামাল বাজার ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি একেএম মনোওর আলী। ৬ মার্চ সোমবার কামাল বাজার ফাযিল মাদরাসা অডিটরিয়ামে কামরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কবি সভার উপদেষ্টা গ্রন্থকার কবি শাহ কামাল আহমেদ, বড়তলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ নাজমুল ইসলাম, সৎপুর কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক কবি ছাদিকুর রহমান, মুফতি আফজল খান সিরাজী, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আব্দুস সালাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান ও সঙ্গীত পরিবেশন করেন আল মুনাওয়ার শিল্পীগোষ্ঠির শিল্পীরা। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com