বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
অনুর্ধ্ব-১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়ন সিলেট

অনুর্ধ্ব-১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়ন সিলেট

আমার সুরমা ডটকমসুনামগঞ্জ স্টেডিয়ামে বাফুফে আয়োজিত অনুর্ধ্ব ১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্ণামেন্টের ফাইনালে সুনাগঞ্জ জেলা দলকে এক গোলে হারিয়ে শিরোপা জিতেছে সিলেট জেলা দল। রবিবার বিকাল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সুনামগঞ্জ এই দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধ গোল শুন্য সমতার পর দ্বিতীয়ার্ধে মাঝামাঝিতে এসে স্টাইকার সাকি এক গোলে এগিয়ে নেন সিলেটকে। ম্যাচের বাকি সময় খেলায় সমতা আনতে মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হয় সুনামগঞ্জ দল।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, বাফুফের সদস্য মাহি উদ্দিন সেলিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রেজা প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ৮ টি জেলা দলের অংশগ্রহণে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুর্ধ্ব -১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৭ টুর্ণামেন্টের শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com