বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
পৌরসচিবকে পুলিশে দিলেন সমাজকল্যাণমন্ত্রী

পৌরসচিবকে পুলিশে দিলেন সমাজকল্যাণমন্ত্রী

index_92661

আমার সুরমা ডটকম : শোক দিবসে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন না করায় পৌরসচিব সৈয়দ আবুজর গিফারীকে পুলিশে দিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী। এদিকে আটক সচিব দিনভর মৌলভীবাজার সদর মডেল থানায় আটক থাকলেও তার নামে সুনির্দিষ্ট কোনো মামলা রোববার সন্ধ্যা পযর্ন্ত দায়ের করা হয়নি। মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে এ দিন সরকারি ছুটি থাকলেও জেলা সদরের সব সরকারি প্রতিষ্ঠানে  পতাকা উত্তোলন ও বিভিন্ন কর্মসূচি নেয়া হয়। কিন্তু পৌরসচিব ওই দিন পৌরসভা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও কোনো কর্মসূচি নেননি। এ খবর জানার পর সমাজকল্যাণমন্ত্রী রোববার দুপুরে পৌরসভা পরিদর্শন করেন। এ সময় তিনি সচিবকে পতাকা না উত্তোলন করার কারণ জিজ্ঞেস করলে সচিব  সদুত্তর দিতে পারেননি। মন্ত্রী তাকে আটক করার জন্য উপস্থিত পুলিশকে নির্দেশ দেন। সমাজকল্যাণমন্ত্রী জানান, সচিব সরকারি আইন লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com