বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
মক্কায় প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরীর ‘কালের সাক্ষী’র মোড়ক উন্মোচন

মক্কায় প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরীর ‘কালের সাক্ষী’র মোড়ক উন্মোচন

আমার সুরমা ডটকম ডেক্সসিলেট লেখক ফোরামের উদ্যোগে পবিত্র মক্কা মুকাররামায় প্রবীণ সাংবাদিক কলামিস্ট বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরীর ১৭তম গ্রন্থ কালের সাক্ষির মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট লেখক ফোরামের উপদেষ্টা, সৌদি প্রবাসী কমিউনিটি নেতা, সমাজসেবী ও শিক্ষানুরাগী ফেরদৌস চৌধুরী মিঠু বলেছেন, আফতাব চৌধুরী এ পর্যন্ত সতেরটি বই উপহার দিয়ে বাংলা সাহিত্যে অনন্য অবদান রেখেছেন। সর্বশেষ ২৮৮ পৃষ্টার এ গ্রন্থে সমসাময়িক আন্তর্জাতিক এবং বিভিন্ন বিষয়ে শিক্ষনীয় ঐতিহাসিক ৫২টি মুল্যবান প্রবন্ধ-নিবন্ধ উপহার দিয়েছেন। সত্যিই এই বিশাল গ্রন্থটি কালের সাক্ষী হয়ে পাঠকদের হৃদয়ে জ্বলজ্বল করতে থাকবে শতাব্দীর পর শতাব্দী। সভাপতির বক্তব্যে সিলেট লেখক ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরীকে জাতীয় পুরস্কারে ভুষিত করার দাবী জানিয়ে বলেন, প্রায় প্রতিদিনই যার একাধিক লেখা বিভিন্ন জাতীয় স্থানীয় ও আন্তর্জাতিক পত্র-পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে, তাকে জাতীয় পুরস্কারে ভুষিত করা সময়ের দাবী।
সৌদিআরব সফররত সিলেট লেখক ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ও ট্রেজারার কাজী মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় মঙ্গলবার পবিত্র মক্কা মুকারারামার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমরা বাংলাদেশির আহবায়ক এইচ এম পারভেজ মৃধা, এ্যাব বাংলাদেশের সাধারণ সম্পাদক কৃষিবিদ আবুল খায়ের দিপু, বাশখালী পৌরসভার দারুল মাআলী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুর রউফ, ব্যবসায়ী ও সমাজসেবী ইশতিয়াক উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী আব্দুর রহমান, ফয়ছল আহমদ। মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় সাহিত্য আড্ডা, চা-চক্র, মিস্টিমুখসহ রকমারি ভোজনপর্ব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com