বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
দিরাইয়ে কৃতি ছাত্রদের পৌর ছাত্র জমিয়তের সংবর্ধনা প্রদান

দিরাইয়ে কৃতি ছাত্রদের পৌর ছাত্র জমিয়তের সংবর্ধনা প্রদান

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাইয়ে ইবতেদায়ী পঞ্চমবর্ষ হতে ফজিলত দ্বিতীয় বর্ষের বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত, দাওরায়ে হাদিস ও হিফজ সমাপনকারী ছাত্রদেরকে দিরাই পৌরসভা ছাত্র জমিয়তের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিরাই জামেয়ার হল রুমে পৌর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুস আহমদ এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়াউল করিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক হাফিজ ত্বাহা হুসাইন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক উবায়দুল হক চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাহার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল বাছির সরদার, দিরাই পৌর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল লতিফ, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবিদুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা শাব্বির আহমদ সর্দার, সুনামগঞ্জ পৌর ছাত্র জমিয়তের সভাপতি মাওলান তারেক আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com