বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সুনামগঞ্জ জেলাকে দূর্গত এলাকা ঘোষণার দাবিতে দিরাইয়ে মানববন্ধন

সুনামগঞ্জ জেলাকে দূর্গত এলাকা ঘোষণার দাবিতে দিরাইয়ে মানববন্ধন

আমার সুরমা ডটকম: দিরাই-শাল্লাসহ সুনামগঞ্জ জেলাকে ‘দূর্গত এলাকা’ ঘোষণার দাবিতে স্থানীয় সংগঠন ‘জাগো দিরাই ফাউন্ডেশন’-এর উদ্যোগে রোববার বিকেল ৪টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরশহরের থানাপয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে ও মুসলেহ উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ শাহীনূর আলম, শামসুল আলম চৌধুরী শাহিন, মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, সুহেল মিয়া, শাহআলম, জুনেদ মিয়া, সেবুল রেজা চৌধুরী, ‘আমার সুরমা ডটকম’ সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার ও সুমন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সরকার প্রতি বছর দেশের প্রাণ কৃষকদের জন্য বিশেষ করে বোরো ধানকে আগাম বন্যার হাত থেকে রক্ষার্থে বেড়িবাঁধের জন্য কোটি কোটি টাকা দিয়ে থাকে। স্থানীয় দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি আতাতের মাধ্যমে সরকারের এসব টাকা কাজ না করেই আত্মসাত করে কৃষকদেরকে নি:শেষ করার পায়তারা করছেন। সময়মতো বাঁধের কাজ না করার কারণে প্রতি বছর হাওর পানির নিচে চলে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, অসৎ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোন ধরণের প্রশাসনিক ব্যবস্থা না নেয়ার কারণে তারা দিন দিন বেপরোয়া হয়ে কৃষকদের নিয়ে চিনিমিনি খেলছে। এসব দুর্নীতিবাজদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে উল্লেখ করে তারা আরো বলেন, আগামিতে যাতে এ এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়, তার আগাম নিশ্চয়তাসহ দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com