মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০
দক্ষিণ সুনামগঞ্জে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে মানববন্ধন

দক্ষিণ সুনামগঞ্জে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে মানববন্ধন

দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারে পৃথক পৃথকভাবে “হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন”-এর উদ্যোগে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সংলগ্ন শান্তিগঞ্জ বাজার পয়েন্ট এলাকায় বিশিষ্ট লেখক ও প্রভাষক এনামুল কবিরের সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন “হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন”-এর সিনিয়র যুগ্ম-আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক বিন্দু তালুকদার, অন্যতম সদস্য জেলা সিপিবির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনাম আহমদ, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, নাট্যকর্মী সমীর পল্লব, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমএ কাসেম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার হোসাইন আহমদ, দৈনিক সুনামগঞ্জ খবের স্টাফ রিপোর্টার শহীদ নুর আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজা মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন প্রমুখ। সভায় বক্তারা কৃষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। পাশাপাশি সুনামগঞ্জে দূর্নীতিবাজ পাউবো কর্মকর্তাদের বিরুদ্ধে আগামি ১৩ই এপ্রিলে সুনামগঞ্জের কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা এবং স্বতস্ফুর্ত অংশগ্রহণ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com