বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
শাকিবকে নিয়ে অপু কেঁদে কেঁদে যা বললেন (ভিডিও)

শাকিবকে নিয়ে অপু কেঁদে কেঁদে যা বললেন (ভিডিও)

আমার সুরমা ডটকমচলচ্চিত্র জগৎ থেকে দীর্ঘদিন আড়ালে থাকার পর সন্তান নিয়ে সবার সামনে এসেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ইসলাম ধর্ম গ্রহণ করে আরেক জনপ্রিয় নায়ক শাকিব খানকে বিয়ে করেছেন বলে অপু দর্শকদের জানিয়েছেন। সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া লাইভ সাক্ষাৎকারে একথা জানান অপু।
অপু বিশ্বাস জানান, গুলশানে শাকিবের বাসায় ২০০৮ সালের ১৮ এপ্রিল ইসলাম ধর্মমতে বিয়ে হয় তাদের। ফরিদপুরের ভাঙ্গা থেকে শাকিবের আনা কাজি তাদের বিয়ের রেজিস্ট্রি করান। তিনি জানান, কাবিননামায় অপু বিশ্বাসের নাম লেখা হয় অপু ইসলাম খান। ধর্ম লেখা হয় ইসলাম।
গত ২৭ সেপ্টেম্বর ২০১৬ কলকাতার একটি ক্লিনিকে সন্তানের জন্ম হয়। সন্তানের নাম আব্রাহাম খান জয়। অপু জানান, বিয়ের বিষয়টি শাকিব খান গোপন রাখতে বলেছিলেন। তাছাড়া শাকিব খানের পরিবারের সবাই তাদের বিয়ের বিষয়টি জানেন। সবাইকে না জানালেও অপুর বাসায় গিয়ে সন্তানকে আদর করেন শাকিব খান। শাকিবের পরিবারের সদস্যরাও অপুর বাসায় গিয়ে সন্তানকে দেখে আসেন। তাছাড়া শাকিব খান সন্তানের সব ব্যয়ভার বহন করেন বলে জানান অপু।

details/95236

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com