সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

ছাতকে রিভলবারসহ দু’যুবক গ্রেফতার

চান মিয়া, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতকে বিদেশি রিভলবারসহ দু’যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল ২০১৭ ইংরেজি) ভোরে শহরের চরেরবন্দ এলাকা থেকে রিভলবারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল শহরের চরেরবন্দ এলাকার দুলাল মিয়ার পুত্র আতিকুর রহমান শামুল (২২) ও একই এলাকার ইদ্রিছ আলীর পুত্র নাজিম উদ্দিন (২০)। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই সোহেল রানা অভিযান চালিয়ে শামুলের মামা আনোয়ার মিয়ার বসতঘর থেকে শামুল ও নাজিমকে গ্রেফতার করেন। তাদের স্বীকারোক্তি মোতাবেক আনোয়ার মিয়ার বসতঘর সংলগ্ন টয়লেটের কাছ থেকে মাটি খুঁেড় পলিথিনে মোড়ানো অবস্থায় ইউএসএ’র তৈরি ৬ বোরের একটি রিভলবার উদ্ধার করে পুলিশ। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সদ্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত দু’যুবকের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com