শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দলীয় নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগ দিচ্ছেন বিএনপি নেতা এমরান

দলীয় নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগ দিচ্ছেন বিএনপি নেতা এমরান

জগদল (দিরাই) ইউনিয়ন সংবাদদাতাসুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের জগদল নিবাসি ও স্পেন প্রবাসি বিএনপি নেতা মোঃ এমরান হোসেন দেশে এসে নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য জয়া সেনগুপ্তাকে নিজ গ্রামে এনে সংবর্ধনা প্রদান করে আওয়ামীলীগে যোগ দিচ্ছেন বলে আমার সুরমা ডটকম-এর জগদল ইউনিয়ন সংবাদদাতা মোঃ মাহমুদুল হাসানকে নিশ্চিত করেছেন। আলাপকালে তিনি আরো জানান, আমি জগদল গ্রামের রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় পারিবারিকভাবে দীর্ঘদিন বিএনপির সাথে থেকে কাজ করেছি। কিন্তু স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব বিপথগামি হয়ে পড়ায় আমি এই দল ত্যাগ করে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করবো। তিনি আরো বলেন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে আমার গ্রাম জগদলে এনে সংবর্ধনা প্রদান করে তার হাতে ফুলের তোড়া দিয়ে আমার সমর্থিত নেতাকর্মী নিয়ে যোগদান করবো। আমি এলাকার উন্নয়নে আগে যেভাবে ভেবেছি, ঠিক তেমনিভাবে আগামিতেও কাজ করে যাবো। সকলের সার্বিক সহযোগিতা পেলে এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেবো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com