সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
ছাতকে খাদ্য খেতে গিয়ে হাওরেই ৬ মহিষের মৃত্যু

ছাতকে খাদ্য খেতে গিয়ে হাওরেই ৬ মহিষের মৃত্যু

চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতকে হাওরের পানিতে ডুব দিয়ে খাদ্য খাওয়ায় ইউরেনিয়ামের বিষাক্ত গ্যাসে একই পরিবারের ৬টি মহিষ মারা গেছে। উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪ এপ্রিল) বাতিরকান্দি গ্রামের মৃত আবদুল কাহার (কালা মিয়ার) ছেলে লিলু মিয়ার ৩টি মহিষ ও এর আগের দু’দিনে আরো ৩টিসহ মোট ৬টি মহিষ মারা গেছে। শনিবার (২২ এপ্রিল) থেকে মহিষগুলো চিরাচরিত নিয়মে গ্রামের পার্শ্ববর্তী নাইন্দার হাওরে পানিতে ডুব দিয়ে খাবার সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করতে থাকে। এভাবে ৩ দিনে মারা গেছে প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের এসব মহিষ। যা ছিল পরিবারের একমাত্র সম্বল। ঘটনার পর বাতিরকান্দি গ্রামসহ নোয়ারাই ইউপির অনেকেই পানিতে ইউরেনিয়ামের প্রভাবে এ ঘটনা ঘটেছে বলে দাবি করছেন। এভাবে ছাতক পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে মারা গেছে হাঁস, মাছ, মহিষ, জলচর ও উভয়চরসহ গৃহপালিত আরো অসংখ্য প্রাণি। এ ব্যাপারে লিলু মিয়ার চাচাতো ভাই গোলাম মোস্তফা ও আলতাফ মিয়া তালুকদার জানান, ৭টি মহিষের মধ্যে ৬টিই মারা যাওয়ায় পরিবারের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। হাওরের ঘাস খেতে গিয়ে এগুলো মারা যায়। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন (ডেইরী এন্ড পোল্ট্রি বিশেষজ্ঞ) ডাক্তার আবদুস শহিদ হোসেন বলেন, দূষিত কোন পদার্থের জন্যেই এ ঘটনা ঘটতে পারে। তবে এ ব্যাপারে আরো উচ্চ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। প্রাণিসম্পদ অফিসার ডাক্তার ছাইফুল ইসলামের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com