রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
আল মানযার ছাত্র সংসদের সমাপনী সভা ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

আল মানযার ছাত্র সংসদের সমাপনী সভা ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

আমার সুরমা ডটকম: জামেয়া ইসলামিয়া মানযারুল ইসলাম দারুল হাদীস দলইরগাঁও, কোম্পানিগঞ্জ, সিলেট-এর আল-মানযার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত ছাত্র সংসদের সমাপণী সভা ও তাকমিল ফিল হাদীস সমাপনকারীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন। ২৭ এপ্রিল বৃহস্পতিবার প্রথম অধিবেশনে জামেয়ার ছাত্র ফারুক আহমদ-এর পরিচালনা এবং জামেয়ার মুহাদ্দীস মাওলানা আছির উদ্দিন-এর সভাপতিত্বে দুপুর ১ ঘটিকায় শেষ হয় প্রথম অধিবেশনের কার্যক্রম। দ্বিতীয় অধিবেশনে মাওলানা ইমরান হুসাইন ও মাওলানা কাওসার আহমদ-এর যৌথ পরিচালনা এবং ছাত্র সংসদের সভাপতি মাওলানা আব্দুশ শহীদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়ার মুহতামিম ও মুহাদ্দীস মাওলানা মুফতি সিকন্দর আলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাওলানা আছির উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান শিক্ষা সচিব অত্র মাদ্রাসা, মাওলানা আব্দুল গণী, মাওলানা জফির উদ্দিন শিক্ষক আঙ্গুরা মাদ্রাসা, মাওলানা হাফিয যাকারিয়া, মাওলানা ইমরান হুসাইন চৌধুরী, মাওলানা কাওছার আহমদ জকিগঞ্জী প্রমুখ। এলাকার মুরব্বীদের পক্ষ থেকে অভিব্যক্তি পেশ করেন বিশিষ্ট মুরব্বী বজলুর রশীদ, মাস্টার আব্দুল জব্বার এবং আহাদ মিয়া। পরিশেষে মাওলানা আছির উদ্দীন-এর দোয়া নসিহতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com