শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দক্ষিণ সুনামগঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): ‘সবার জন্য শিক্ষা, শিক্ষার জন্য সবাই, বাস্তবায়নের এখনই সময়’ এ শ্লোগান সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার সিলেট-সুনামগঞ্জ (শান্তিগঞ্জ বাজারস্থ) সড়কে প্রধান প্রধান রাস্তায় র‌্যালি শেষে উপজেলার সম্মেলন কক্ষে এনজিও পদ্মার নির্বাহী পরিচালক মো সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও রুহুল আমীনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণস্বাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানাজার মোঃ আব্দুর রউফ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার বিশ্বজিৎ শাহা। সভায় আরও বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি মাওলানা নাজিম উদ্দীন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চক্রবর্তী, ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুকশানা বেগম, দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক চন্দ্র দাস, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি মোঃ শাহীন আহমদ, আব্দুল মজিদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর মজুমদার , বিকেসিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস, তেরহাল সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বনিক, সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বেনু মজুমদার, বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান, গাগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রনবত চৌধুরী, সাংবাদিক মহিম উদ্দীন মহিম, নূরুল হক, ইয়াকুব শহরিয়ারসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com