মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
জকিগঞ্জ সড়ক সংস্কারে ১৭৮ কোটি টাকা বরাদ্ধ

জকিগঞ্জ সড়ক সংস্কারে ১৭৮ কোটি টাকা বরাদ্ধ

স্টাফ রিপোর্টার: সিলেট-কালিগঞ্জ-জকিগঞ্জ সড়ক সংস্কারে ১৭৮ কোটি টাকা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার একনেকের এক সভায় এ অর্থ অনুমোদন করা হয়। এছাড়া সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই-শাহবাগ অংশে ৪৫ কোটি টাকার কাজ চলমান রয়েছে। সিলেট-কালিগঞ্জ-জকিগঞ্জ সড়ক সংস্কারে ১৭৮ কোটি টাকা অনুমোদন হওয়ায় এবং সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই-শাহবাগ অংশ ৪৫ কোটি টাকার অর্থবরাদ্দের মাধ্যমে শেষের পথে থাকায় সিলেটের অভিভাবক ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ। এক বিবৃতিতে প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ বলেন-অর্থমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সিলেট-কালিগঞ্জ-জকিগঞ্জ সড়ক সংস্কার হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তা থেকে মুক্তি পাবে জকিগঞ্জবাসী। পাশাপাশি চারখাই-শাহবাগ অংশ ৪৫ কোটি টাকার কাজও অর্থমন্ত্রীর ঐকান্তির আগ্রহে অনুমোদন পেয়ে প্রায় শেষের পথে আছে। এই দু’টি বরাদ্দের মাধ্যমে অর্থমন্ত্রী জকিগঞ্জবাসীর প্রাণের দাবি পূরণ করেছেন। এ কারণে জকিগঞ্জের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com