শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
সুনামগঞ্জে স্কুল ৮১.৩১ শতাংশ, মাদরাসা ৭৪.০১ শতাংশ

সুনামগঞ্জে স্কুল ৮১.৩১ শতাংশ, মাদরাসা ৭৪.০১ শতাংশ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জে এ বছর জিপিএ-৫ পেয়েছে ২৪৬ জন। এরমধ্যে ১৩২ জন ছেলে ও ১১৪ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহ-পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান, সুনামগঞ্জ জেলায় এ বছর পাশের হার ৮১.৩১ শতাংশ এবং মাদরাসায় ৭৪.০১ শতাংশ। সুনামগঞ্জে পাশের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর জেলায় মোট ২০ হাজার ১ শত ২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, তার মধ্যে পাশ করেছে ১৬ হাজার ৩ শত ৬২ জন। সারা জেলায় অকৃতকার্য ৩ হাজার ৭ শত ৬০ জন।
জেলায় এ বছর প্রথম হয়েছে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক ফয়জুর রহমান। জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে ২শত ১৭ জন শিক্ষার্থী। তার মধ্যে পাশ করেছে ২ শত ৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৩৮ জন, মানবিক থেকে ১ জন, বাণিজ্য বিভাগ থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।
সুনামগঞ্জে এ বছর (মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে) মাদরাসায় জিপিএ-৫ পেয়েছে ৯ জন। এ বছর জেলায় মোট ৩ হাজার ৩শত ৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, তার মধ্যে পাশ করেছে ২ হাজার ৪ শত ৭৩ জন। সারা জেলায় মাদরাসায় অকৃতকার্য ৮শত ৬৮ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com