মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

দিরাইয়ে ওএমএসের ৪০ বস্তা চাল আটক

রফিনগর (দিরাই) ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারের এক ডিলার পার্শ্ববর্তী এক ব্যবসায়ির দোকানে ওএমএসের ৪০ বস্তা চাল সরানোকালে স্থানীয় জনতা টের পেয়ে তা আটক করে। ঘটনার পর ডিলার ও ব্যবসায়ি পলাতক রয়েছে। স্থানীয় একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টায় রফিনগর ইউনিয়নের বাংলাবাজারের ওএমএস ডিলার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পুরন্দ সরকার রনি বাজারের ব্যবসায়ি শরিফ উদ্দিনের ঘরে ৪০ বস্তা চাল লুকিয়ে রাখার চেষ্টা করেন। তবে তা দেখে ফেলে বাজারের পাহারাদার মর্তুজ আলী। তিনি পরে বাজারের আরেক ব্যবসায়ি জিল্লুর রহমানকে এ বিষয়টি অবগত করালে তা জানাজানি হয়ে যায়। ঘটনাটি প্রকাশ করার কারণে মর্তুজ আলীকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও জানা গেছে। খবর পেয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডিলারের ঘরটি তালাবদ্ধ পান। যুবলীগ নেতা ডিলার পুরন্দ সরকার রনির মোবাইল বন্ধ আছে জানিয়ে ওসি বলেন, একটি তদন্ত কমিটি গঠন হয়েছে, আগামিকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সেখানে গিয়ে তালা ভেঙে তা দেখা হবে। তবে একটি বিশ্বস্ত সূত্র জানায়, পুলিশ আসার খবর পেয়ে পিলার ও দোকানের মালিক পালিয়ে যায় এবং সেখানে ৪০ বস্তা চাল ছিল। এ দুর্নীতির খবর ছড়িয়ে পড়ার পর বাংলাবাজারের তাৎক্ষণিক একটি মিছিল বের হয়। মিছিলে দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবি করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com