বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
গোলাপগঞ্জ উপজেলা উত্তর ছাত্র মজলিসের এসএসসি ও দাখিল উত্তীর্ণ ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ উপজেলা উত্তর ছাত্র মজলিসের এসএসসি ও দাখিল উত্তীর্ণ ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত

Exif_JPEG_420

আমার সুরমা ডটকমবাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার উদ্যোগে ১০ মে বুধবার বিকাল ২টায় গোলাপগঞ্জ চৌমুহনীস্থ একটি হলে ২০১৭ ইংরেজি সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের নিয়ে কৃতি ছাত্র সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী।

গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখা সভাপতি আল আনহার হামিদের সভাপতিত্বে ও পৌর সভাপতি সাইফুর রহমান ছয়েফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাষ্টার নুরুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি খসরুল আলম, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ইডেন গার্ডেন স্কুল ও কলজের প্রভাষক মঈন মুরসালিন, এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক জাকের আহমদ, সিলেট পূর্ব জেলা ছাত্র মজলিসের সদস্য জাবের আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাত্র মজলিস গোলাপগঞ্জ পৌর সেক্রেটারি শাহিনুল ইসলাম রাজু, বাঘা ইউনিয়ন সভাপতি তাহের আহমদ, নুরুল আলম, মোহাম্মদ আব্দুল্লাহ, মারুফ আহমদ, শিপার আহমদ, মাহমুদুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com