রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে
জেএসসি-জেডিসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

জেএসসি-জেডিসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

exp-bbbdx-300x173

আমার সুরমা ডটকম : ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ থেকে ১৮ নভেম্বর প্রায় ২০ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হবে।পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্র আসতে পারবে না। কেন্দ্র সচিব ছাড়া অন্য সবারও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জেএসসির সূচি : ১ নভেম্বর বাংলা প্রথমপত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৩ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৪ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৮ নভেম্বর গণিত/সাধারণ গণিতের পরীক্ষ হবে। জেএসসিতে ৯ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নির্ধারিত রয়েছে। ১১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১২ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৫ নভেম্বর বিজ্ঞান, ১৬ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে। আর ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি এবং ১৮ নভেম্বর হবে চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা।

জেডিসির সূচি : ১ নভেম্বর কুরআন মাজীদ ও তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও ফিকহ, ৩ নভেম্বর বাংলা প্রথমপত্র, ৪ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে। ৮ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৯ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ১১ নভেম্বর আরবি প্রথমপত্র, ১২ নভেম্বর আরবি দ্বিতীয়পত্র, ১৪ নভেম্বর গণিত, ১৫ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের পরীক্ষা রয়েছে। জেডিসি পরীক্ষাসূচিতে ১৬ নভেম্বর সামাজিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৭ নভেম্বর সাধারণ বিজ্ঞান (শুধু অনিয়মিত), বিজ্ঞান, বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি (শুধু অনিয়মিত) এবং ১৮ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি (শুধু অনিয়মিত) এবং গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com