মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
ছাত্র মজলিস গোলাপগঞ্জ উত্তর ও পৌর শাখার ষান্মাসিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

ছাত্র মজলিস গোলাপগঞ্জ উত্তর ও পৌর শাখার ষান্মাসিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

গোলাপগঞ্জ পৌর শাখাকে কর্মী শাখা থেকে সহযোগী সদস্য মানের শাখা ঘোষণা
আমার সুরমা ডটকমবাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর ও গোলাপগঞ্জ পৌর শাখার ষান্মাসিক সহযোগী সদস্য সমাবেশের মধ্যদিয়ে শাখাদ্বয়ের কমিটি পুনর্গঠন ও গোলাপগঞ্জ পৌর শাখাকে সহযোগী সদস্য মানের শাখা ঘোষণা করা হয়েছে। ২৫ মে বৃহস্পতিবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ সদরস্থ স্থানীয় মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত ষাণ্মাসিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২০১৬-১৭ সেশনের অবশিষ্ট সময়ের জন্য শাখাদ্বয় পূণর্গঠন কার্যক্রম পরিচালনা ও পৌর শাখাকে সহযোগী সদস্য মানের শাখা ঘোষণা করেন ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী। গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি আল আনহার হামীদের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ পৌর শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ রুহুল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস সালাম, সিলেট পূর্বজেলা সদস্য জাবের আহমদ, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ সেক্রেটারি মোঃ এমাদ উদ্দিন। সমাবেশে সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৬-২০১৭ সেশনের অবশিষ্ট সময়ের জন্য গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখা সভাপতি পূণ:মনোনীত হন আল আনহার হামিদ, সেক্রেটারি নির্বাচিত হন সাইফুর রহমান ছয়েফ, মনোনীত ছাত্রকল্যাণ সম্পাদক ফাহাদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিপার আহমদ, অফিস ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।
গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি নির্বাচিত হন মোঃ রুহুল আমীন, মনোনীত সেক্রেটারি সালমান আহমদ, বায়তুলমাল সম্পাদক মোঃ নুরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জয়নুল হক। নির্বাচিত গোলাপগঞ্জ পৌর শাখা সভাপতিকে শপথবাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি, ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী। প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com