সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
জামালগঞ্জে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ

জামালগঞ্জে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতাসুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সাচনাবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। জানা যায়, কর্মসূচিটি বাস্তবায়নে দি হাঙ্গার প্রজেক্ট ও অর্থায়নে গেইন-এর উদ্যোগে ৫০ জন সদস্যদের মাঝে চাউল, ডাল, লবন ও তেল বিতরণ করা হয়। আয়োডিনযুক্ত লবণ এবং ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেল গ্রহণের উপকারতিা বিষয়ক প্রচারভিযান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাচনা বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শামীম। এতে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী মোঃ আব্দুল হালিম, দি হাঙ্গার প্রজেক্টের ইউসি সাইফ উল্লাহ, সাচনা বাজার সুজন কমিটির সভাপতি মুখলিছ মিয়া, সহ-সভাপতি বছির আহম্মদ, কোষাধ্যক্ষ নাজমুল হাসান, বিকশিত নারী কমিটির সদস্য কলাপনা বেগম, রুমা, আম্বিয়া বেগম. দূর্গারানী, বানী রানী, দি হাঙ্গার প্রজেক্টের ওর্য়াড নাগরিক কমিটির সদস্য গোলাম কিবরিয়া, হালেমা বেগম, জোসনা বেগম, ওমরগনি, রূপনাহার, মরিয়ম, নিলুফা ইয়াসমিন প্রমূখ।

অপরদিকে মহিলা বিষয়ক অধিদপ্তর ও দি হাঙ্গার প্রজেক্টের যৌথ উদ্যোগে সাচনা বাজার ইউনিয়নের রামনগর গ্রামের মৃত নুরউদ্দিনের স্ত্রী রাকিবা খাতুনকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com