শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
দিরাইয়ের পল্লীতে জায়গা নিয়ে সংঘর্ষে আহত ১৫

দিরাইয়ের পল্লীতে জায়গা নিয়ে সংঘর্ষে আহত ১৫

মোঃ মজনু মিয়া, রফিনগর (দিরাই) ইউনিয়ন সংবাদদাতাপূর্ব শত্র“তা ও গ্রাম্য আদিপত্য বিস্তারের জের ধরে সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রামের আলী আকবরের গোষ্ঠী ও শফিক মিয়ার গোষ্ঠীর মধ্যে বুধবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ হয়। সকাল ৭টায় আলী আকবর পক্ষের শামীম ও কয়েছ মিয়া জাল নিয়ে মাছ ধরতে যায়, এ সময় শফিক মিয়ার বাড়ির পাশ দিয়ে গেলে তার পক্ষের লোকজন শামিমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শফিক মিয়া বন্দুক দিয়ে প্রতিপক্ষের উপর দুটি গুলিও করে। কিন্তু গুলি কারো উপর পড়েনি। সংঘর্ষে আহত হয় আলী আকবর পক্ষের শামীম, কুকেছ, ওবায়দুল ও জুসেফ প্রমুখ। শফিক পক্ষের আব্দুল হক, শিব্বির, জুবায়ের প্রমুখ। পরে দিরাই থানা পুলিশ ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, এখন পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com