শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ইসলামী ছাত্র মজলিস মোগলাবাজার থানা পূর্ব শাখার ইফতার মাহফিল সম্পন্ন

ইসলামী ছাত্র মজলিস মোগলাবাজার থানা পূর্ব শাখার ইফতার মাহফিল সম্পন্ন

কে এম তাহমীদ হাসান : সিলেট পূর্ব জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার পূর্ব থানা ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে আজ শনিবার মোগলাবাজারের জাহানপুর গ্রামে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শাখা সভাপতি মোহাম্মদ এনামুল ইসলামের সভাপতিত্বে ও দফতর সম্পাদক রাশিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট পূর্ব জেলা ছাত্র মজলিসের সভাপতি ছাত্রনেতা বিলাল আহমদ চৌধুরী, প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন, খেলাফত মজলিস সিলেট-৩ জোনের সহকারী পরিচালক মাওলানা সালেহ আহমদ, উপস্থিত ছিলেন পূর্ব জেলা ছাত্র মজলিসের সদস্য জাবের আহমদ, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সহ সেক্রেটারি মাওলানা আবু সুলাইমান, ছাত্র জমিয়ত দক্ষিণ সুরমা উপজেলা প্রচার সম্পাদক কে এম তাহমীদ হাসান, মোগলাবাজার ইউ/পি ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, আলাউদ্দিন আল আযাদ, ইয়াকুব আহমদ, শিহাব উদ্দিন উজ্জল সহ ছাত্র মজলিসের কর্মীবৃন্দ। ইফতার পূর্ববর্তী মোনাজাত পরিচালনা করেন, সিলেট-৩ জোন খেলাফত মজলিসের সহকারী পরিচালক মাওলানা সালেহ আহমদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com