বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
এনআইডি কার্যালয়ে সাংবাদিক আটকে রেখে মারধর, ক্যামেরা ভাঙচুর

এনআইডি কার্যালয়ে সাংবাদিক আটকে রেখে মারধর, ক্যামেরা ভাঙচুর

file (44)আমার সুরমা ডটকম : জাতীয় পরিচয় পত্র ও নিবন্ধন অফিসে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় বেসরকারি টিভি চ্যানেল২৪ এর রিপোর্টার ও ক্যামেরা পারসনকে লাঞ্ছিত করে অফিসে আটকে রাখা হয়েছে। এসময় ক্যামেরাও ভাঙচুর করে এনআইডি অফিসের লোকজন। বুধবার দুপুর ১২ টার দিকে আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রকল্প কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।
জাতীয় পরিচয়পত্র নিয়ে  সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি একটি চ্যানেলের রিপোর্টার ও ক্যামেরা পার্সনকে লাঞ্ছিত করেছে নির্বাচন কমিশনের এনআইডি প্রকল্পের লোকজন। এ সময় চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরা পারসন রিপু আহমেদকে মারধর করা হয় এবং ক্যামেরা ভাঙচুর করা হয়। সকালে আগারগাঁওস্থ ভবনে নাগরিকদের ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্ছনার সময় এনআইডি উইং মহাপরিচালকের কার্যালয়ে একজন নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মুস্তাফিজুল আলম বলেন, “সংবাদ সংগ্রহে এসে এনআইডি’র কিছু কর্মকর্তা ও কর্মচারীরা কাজে বাধা দেন। পরে এক কর্মকর্তার কক্ষে নিয়ে মারধর, ক্যামেরা ভাঙচুরও করা হয়।” বিষয়টি নির্বাচন কমিশনারকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি। জানতে চাইলে এনআইডি উইং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, “একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কি হয়েছে জানি না। আমি খোঁজ খবর নিচ্ছি। এ নিয়ে তেমন উদ্বেগের কিছু নেই।”

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com