বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
ফলোআপ: শিলিগুড়ির শ্রুতি নামের সেই কিশোরীর ঠাঁই হচ্ছে সিলেটের সেফ হোমে

ফলোআপ: শিলিগুড়ির শ্রুতি নামের সেই কিশোরীর ঠাঁই হচ্ছে সিলেটের সেফ হোমে

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ: ভারতের শিলিগুড়ির শ্রুতি পাল নামের ১৩ বছরের সেই কিশোরীর অবশেষে রবিবার থেকে ঠাইঁ হচ্ছে সিলেটের বাগবাড়ির সেফ হোমে (নিরাপদ নিবাসে)। তাহিরপুর থানা পুলিশ রবিবার সুনামগঞ্জ অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেটের আদালতে শ্রুতিকে হাজির করলে আদালত বেলা আড়াইটার দিকে তার বক্তব্য শোনার পর পরই তাকে নারী পুলিশী নিরাপওার মধ্য দিয়ে রবিবারই সেফ হোমে পাঠানার আদেশ প্রদান করেন।
আদালত ও পুলিশ সুত্রে জানা যায়, ভারতের শিলিগুড়ির প্রয়াত গণেশ পাল ও দূর্গা রাণী পাল দম্পতির কিশোরী কন্যা সীমান্ত অতিক্রম করে শুক্রবার উপজেলার বড়দল কাউকান্দি বাজারে আওয়ামীলীগের কার্যালয়ের আশেপাশে ঘোরাফেরা করলে বাজারবাসি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যের বাড়িতে রাত্রী যাপনের ব্যবস্থা করে দেন। পরদিন শনিবার উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ আবুল হোসেন খাঁনের নিকট নিয়ে গেলে ভাষাগত কারণে শ্রুতি নিজের সঠিক পরিচয় অকেটাই চেঁপে যায়। খবর পেয়ে শনিবার রাতে থানা পুলিশ শ্রুতিকে তাদের হেফাজতে নেয়।
অপরদিকে শ্রুতিকে পুলিশী জিজ্ঞাসাবাদেও সে তার কোন পরিবারের সদস্য বা নিকটাত্মীয় এমনকি তার আর কোন ভাইবোন নেই বলেও জানায়। শ্রুতি কখনো কাঁটাতারের বেড়ার নীচ দিয়ে আবার কথানো বাসযোগে শিলিগুড়ি থেকে পার্শ্ববর্তী মেঘালয় পাহাড়ের ওপারের সীমান্ত অতিক্রম করে শুক্রবার বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানায়।
ধারণা করা হচ্ছে পারিবারিক রোষানল অথবা কোথাও কিশোরী হিসাবে কাজে থাকায় সেখানে কোন ধরণের অদৃশ্য চাঁপ কিংবা অন্য কোন কারণে ওই কিশোরী ভারতের শিলিগুড়ি থেকে দিন কয়েক পূর্বে মেঘালয় স্টেইটের শিলং হয়ে সুনামগঞ্জ সীমান্তের ওপারে ঘোমাঘাট অথবা বড়ছড়া এসে পৌঁছার পর সীমান্ত অতিক্রম করে শুক্রবার বাংলাদেশে প্রবেশ করেছে।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, শ্রুতির ব্যাপারে রাতে থানায় সাধারণ ডায়েরী করে রবিবার আদালতে হাজির করা হলে ওই অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ শহিদুল আমিন ওই কিশোরীকে রবিবারই নারী পুলিশী নিরাপওার মধ্য দিয়ে সিলেটের বাগবাড়িস্থ সেফ হোমে পাঠানোর আদেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com