মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন

বেতন বাড়ছে ইংল্যান্ডের রাণীর

আমার সুরমা ডটকম ডেক্সবেতন বাড়তে চলেছে রাণী দ্বিতীয় এলিজাবেথের! অবিশ্বাস্য মনে হলেও সত্যি! খবরে প্রকাশ, ৯১ বছরের রাণীর মালিকানাধীন ক্রাউন এস্টেটের লাভ গত বছর ২৪ মিলিয়ন (এক মিলিয়ন=১০ লক্ষ) পাউন্ড বৃদ্ধি পেয়ে ৩২৯ মিলিয়ন পাউন্ড ছুঁয়েছে। খরচ ২ মিলিয়ন পাউন্ড বেড়ে দাঁড়িয়েছে ৪২ মিলিয়ন পাউন্ডে। চলতি সপ্তাহে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবর্ষে রাণী ও তাঁর পরিবারের সরকারি সফরের জন্য ইংল্যান্ডের আমজনতার ট্যাঁক থেকে গিয়েছে ৪.৫ মিলিয়ন পাউন্ড, যা তার আগের বছরের তুলনায় ৫ লক্ষ পাউন্ড বেশি। রাণীর বেতন যায় সভারেন গ্রান্ট থেকে। যার দায়িত্বে রয়েছে ইংল্যান্ডের ট্রেজারি। সেখান থেকেই রাণীর যাতায়াত, প্রাসাদ ও দৈনন্দির খরচের ভার বহন করা হয়। গ্রান্টের তরফে জানানো হয়েছে, ২০১৮-১৯ অর্থবর্ষে রাণীর খরচের কথা মাথায় রেখে বেতন বছরে প্রায় ৮ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। প্রসঙ্গত, ক্রাউন এস্টেটের লাভ্যাংশের ২৫ শতাংশ রাণীর বেতন হিসেবে রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com